Friday, June 26, 2026

প্রশিক্ষণ চলাকালীন রায়পুরে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, মৃত ২ পাইলট

Date:

Share post:

প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল ছত্তিশগড়ের(Chattishgar) রায়পুরে। অবতরণের ঠিক আগের মুহূর্তে দুর্ঘটনা ঘটল হেলিকপ্টারে(Helikoptar)। ঘটনার জেরে প্রাণ হারালেন ২ জন পাইলট। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল(Bhupesh Baghel)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পাইলটদের হেলিকপ্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তখনই একটি সরকারি হেলিকপ্টার অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। রাত ৯ টা ১০ নাগাদ দুর্ঘটনার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। ঘটনায় গুরুতর আহত হন দুই পাইলট। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃত ওই দুই পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব। ঘটনার পর ছত্তিশগড় সরকারের তরফে জানানো হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্যই এই দুর্ঘটনা। কিন্তু ঠিক কী হয়েছিল, তা এখনও তদন্তসাপেক্ষ। দুই পাইলটের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। টুইটে তিনি লেখেন, “ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তবের মর্মান্তিক মৃত্যুর খবর পেলাম। ওদের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওদের পরিবারকে শক্তি দিন।” একইসঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।




Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...