Saturday, June 27, 2026

Prithvi Shaw: ‘জ্বর পৃথ্বীর, আইপিএলের পরবর্তী ম‍্যাচে পাওয়া যাবে না তাকে’, বললেন শেন ওয়াটসন

Date:

Share post:

আইপিএল ( IPL) থেকে ছিটকে গেলেন দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) তারকা ব‍্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)। জানা যাচ্ছে জ্বর কমছে না পৃথ্বীর। অসুস্থতার জন্য এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। দিল্লির ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ শেন ওয়াটসন।

ওয়াটসন বলেন, পৃথ্বীর ঠিক কী ধরনের অসুস্থতা রয়েছে তা জানা নেই আমার। কিন্তু গত দু’সপ্তাহ ধরেই পৃথ্বী জ্বরে আক্রান্ত। ঠিক কী কারণে ওর এই অসুস্থতা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।”

দু’দিন আগেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ জানান পৃথ্বীর টাইফয়েড জাতীয় কিছু হয়েছে।

অসুস্থতার জন্য দিল্লি শেষ তিনটি ম্যাচেও পায়নি পৃথ্বীকে। স্বভাবতই লিগ পর্বের শেষ দু’ম্যাচে দিল্লির হয়ে পৃথ্বীর খেলার কোনও সম্ভাবনা নেই। দিল্লি নকআউট পর্বে পৌঁছলেও পৃথ্বীর মাঠে নামার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:KKR: চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

 

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...