Sunday, June 28, 2026

Kolkata: আগামী সপ্তাহের শুরু থেকেই মহানগরীর বুকে বেসরকারি এসি বাস 

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান। তিলোত্তমায় রাজপথে এবার বেসরকারি এসি বাস(Private AC bus)। সরকারি বাসে (Government bus) এই পরিষেবা চালু হয়েছে অনেক আগেই। এবার থেকে বেসরকারি এসি বাসে চড়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আপনি।

আগামী সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন সোমবার থেকেই মহানগরীর বুকে বেসরকারি এসি বাসের দেখা মিলবে। সিটি সাব-আর্বান বাস সিন্ডিকেটের তরফ থেকে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে তৈরি ৫টি বাস রবিবার এসে পৌঁছাবে শহরে। সোমবার এই বেসরকারি এসি বাস পরিষেবার(AC bus service) উদ্বোধন করবেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এর আগে বেসরকারি দূরপাল্লার এসি বাস থাকলেও সিটি বাস সার্ভিসে বেসরকারি এসি বাস এই প্রথম।

কোন কোন রুটে চলবে এই বাস?

জানা যাচ্ছে আপাতত সাপুরজি থেকে সেক্টর ফাইভ হয়ে বিধাননগর-উল্টোডাঙা রুটে এই বাসগুলি চলবে। তারপর পরিস্থিতির দিকে নজর রেখে ধাপে ধাপে শহরের অন্যান্য রুটেও এই পরিষেবা চালু করা হবে। পুজোর মধ্যেই বাসের সংখ্যা ৫ থেকে বেড়ে ২০-তে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে

বেসরকারি এসি বাসের ভাড়া কত ?

সরকারি বাসে যেরকম ২০, ২৫, ৩০, ৩৫, ৪৫ টাকা এইভাবে ভাড়া নির্ধারণ হয় বেসরকারি এসি বাসের ক্ষেত্রেও তেমনটাই থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত ভাড়া স্থির করা হয়েছে যথাক্রমে ২০, ২৫ ও ৩০ টাকা।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...