Friday, June 19, 2026

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত

Date:

Share post:

রাশিয়া বিরোধিতাকে পাশ কাটিয়ে ফের একবার রাষ্ট্রসঙ্ঘে(United Nation) ভোটদান থেকে বিরত থাকল ভারত(India)। ইউক্রেনে- রশিয়ার(Russia) সেনাবাহিনীর হামলার বিরোধিতায় রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদে আনা নিন্দা প্রস্তাব থেকে নিজেদের দুরেই রাখল নয়াদিল্লি। যদিও আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধানের দাবিতে সওয়াল করেছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি ইন্দ্রমনি পাণ্ডে(Indramani Pandey)।

এর আগে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে আনা নিন্দা প্রস্তাবের ভোটাভুটি থেকে নিজেদের বিরত রেখেছিল ভারত। মানবাধিকার পরিষদেও নিজেদের অবস্থান থেকে একপাও নড়ল না নয়াদিল্লি। ভারতের পাশাপাশি ভোটদান থেকে বিরত ছিল আরও ১২ টি দেশ। যেগুলি হল, আর্মেনিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, কাজাখস্তান, নামিবিয়া, সেনেগাল, সুদান, উজবেকিস্তান, ভেনিজুয়েলা এবং পাকিস্তান। তবে ভোটদান এড়ালেও রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছিলেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান চায় ভারত। তাই বৈরিতা এবং হিংসা বন্ধের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানানো হচ্ছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে জেনিভায় গৃহীত প্রস্তাবে ইউক্রেনে রুশ ফৌজের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করা হয়েছে।




Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...