Saturday, April 4, 2026

Ambati Rayudu: অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন রায়ডু

Date:

Share post:

অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন চেন্নাই সুপার কিংসের ( CSK) ক্রিকেটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। আইপিএলের ( IPL) মাঝে অবসরের কথা ঘোষণা করেন অম্বাতি রায়ডু। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছেন অম্বাতি। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই টুইট আবার ডিলিট করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিন টুইট করে রায়ডু লেখেন “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে এটাই আমার শেষ আইপিএল। ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা দারুনভাবে উপভোগ করেছি। এই দারুণ সফরের জন্য দুই দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”  যদিও কিছুক্ষণের মধ্যেই সেই টুইট মুছে ফেলেন তিনি। রায়ডুর অবসর নেওয়ার কথা অস্বীকার করেছে চেন্নাই সুপার কিংসও।

এই নিয়ে এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন বলেন, ”এটা একেবারে ভুল খবর। রায়ডু অবসর নিচ্ছে না। এই ব্যপারে আমরা চিন্তিত নই। ও এখনই অবসর নিচ্ছে না।”

সূত্রের খবর, রায়ডু যে এভাবে মরশুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও দুটো খেলা বাকি চেন্নাইয়ের। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।

আরও পড়ুন:Rishabh Pant: সুস্থ হয়ে উঠছেন পৃথ্বী, পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারেন দিল্লির ব‍্যাটার: সূত্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...