Thursday, June 25, 2026

আচমকা দুর্গা পিটুরি লেনের ৩টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত KMRCL-এর, মাথায় হাত বাসিন্দাদের

Date:

Share post:

বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনের(Durga pituri lane) বাসিন্দাদের চোখে-মুখে এখনও আতঙ্ক। বলেছিল সারিয়ে দেবে কিন্তু কিছুই করেনি, এমন অভিযোগ তুলছেন ১৯ নম্বর দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন তাদের ভিটেবাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল (KMRCL)। হঠাৎ এই সিদ্ধান্তের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ছেন ১৬, ১৬/১, ১৯ নম্বরের বাসিন্দারা।

প্রায় থেকে ১৬-১৭টি পরিবারের বাস এই ঠিকানায়। এখন প্রশাসন তাঁদের অন্যত্র পাঠিয়ে দিয়েছে। বাড়ি ছাড়ার সময় ফাটলের যে অবস্থা দেখেছেন আজ তা আরও ভয়াবহ। প্রায় তিন দিন হতে চলল তাঁরা বাড়ি ছাড়া। সিলিং, মেঝে, দেয়ালগুলো প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বৃষ্টির জল ঢুকে সব ঘর জলময়। হাইড্রোলিক সাপোর্ট(Hydrolic support) সিস্টেম ব্যবহার করে সাময়িকভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কড়ি বর্গার সিলিংকে। এবার বিপদজনক এই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো কেএমআরসিএল (KMRCL)।

শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-কে (Biswarup Dey) সঙ্গে নিয়ে বাড়িগুলি দেখতে আসেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। এখনকার বাসিন্দারা যাঁরা এই মুহূর্তে হোটেলে বসবাস করছেন, তাঁরাও সেই সময় বাড়িতে যান।তাঁদের সঙ্গে কথা বলেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা।বাসিন্দাদের দাবি, বাড়ি সঠিকভাবে না ঠিক করা হলে তাঁরা ফিরবেন না দুর্গা পিটুরি লেনের ঠিকানায়। এরপরই বউবাজারে ৩টি বাড়ি ১৬, ১৬/১, ১৯ নম্বর ভাঙার সিদ্ধান্তের কথা জানা যায়।KMRCL এর তরফ থেকে জানা যাচ্ছে ধস নামার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়েছে। বিপদজনক বাড়িগুলি নিয়ে আর কোনও রকমের ঝুঁকি নেওয়া হবে না, বিপদ যাতে আর না বাড়ে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...