Saturday, March 14, 2026

Corona update: বাংলায় বাড়ল পজিটিভিটি রেট, একদিনে আক্রান্ত ৫৭

Date:

Share post:

চুপিসারে হলেও করোনা (corona)তার সাম্রাজ্য বিস্তারের এবার উঠে পড়ে লেগেছে। চতুর্থ ঢেউকে যতই হালকাভাবে নেওয়ার চেষ্টা হোক না কেন, করোনার নয়া স্ট্রেন (New strain) ইতিমধ্যেই তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে। দেশের সার্বিক করোনা গ্রাফ (Corona Graph)নিয়ন্ত্রণে থাকলেও বাংলায় (West Bengal) নতুন করে উদ্বেগ।

চীন(China) এবং দক্ষিণ কোরিয়ার(South Korea) পর ভারতের বিভিন্ন রাজ্যে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। সবচেয়ে বেশি চিন্তা দিল্লি (Delhi) ,কেরালা এবং হরিয়ানা নিয়ে। এর মধ্যেই চিন্তা বাড়ালো বাংলার পজিটিভিটি রেট।শনিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী বাংলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন। গত দিনের তুলনায় যা সামান্য হলেও বেশি।এই নিয়ে  বাংলায় পজিটিভিটি রেট বেড়ে হল ০.৬৯ শতাংশ।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৯২ জন। যা গতকালের থেকে সামান্য কম। একদিনে করোনায় মৃতের সংখ্যা ১৩। সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২১৪ জনের।

অন্যদিকে দেশের প্রেক্ষিতে বিচার করলে সুস্থতার হার কিন্তু বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।



spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...