Wednesday, June 24, 2026

newyork-shoot out : নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুকবাজের হামলা, হত ১০

Date:

Share post:

নিউ ইয়র্কের বাফেলোতে একটি  সুপার মার্কেটে বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। প্রায় ৭০ রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ী। আততায়ীর পরিচয় এখনও পাওয়া যায়নি।  কী কারণে এই  হত্যাকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। তবে নিহতদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ। তাই আততায়ী বর্ণবিদ্বেষের কারণেও এমনটা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, সুপার মার্কেটে ঢুকে গুলি চালানোর আগে পার্কিং লটেই  আরো তিন জনকে গুলি করে খুন করে ওই বন্দুকধারী। যে ১০ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১ জন সুপার মার্কেটের গার্ড । ৯ জন ক্রেতার মৃত্যু হয়েছে। ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...