Wednesday, June 24, 2026

Prithvi Shaw: হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিল্লি ক‍্যাপিটালসের ব‍্যাটার পৃথ্বী শ

Date:

Share post:

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) ব‍্যাটার পৃথ্বী শ( Prithvi Shaw)। হাসপাতালে টাইফয়েডের চিকিৎসা চলছিল তাঁর। রবিবার এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে।

অবশেষে নিজেদের সোশ্যাল মিডিয়াতে সরাকির ভাবে পৃথ্বী শ-এর সুস্থ হওয়ার খবর দিল দিল্লি ক্যাপিটলসের টিম ম্যানেজমেন্ট। দিল্লি ক্যাপিটলসের টিম ম্যানেজেমেন্টের পক্ষ থেকে এদিন জানান হয়, “দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তার টাইফয়েডের চিকিৎসা চলছিল তাঁর। পৃথ্বী হোটেলে ফিরে এসেছেন যেখানে তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। দিল্লির মেডিকেল টিমের দ্বারা তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক‍্যাপিটালস। তার আগে পৃথ্বী দলে যোগ দেওয়ায় খুশির খবর আগে ঋষভ পন্থের শিবিরে।

শেষকয়েক সপ্তাহ ধরে এক অজানা জ্বরে আক্রান্ত হয়েছিলেন পৃথ্বী শ। দিল্লির হয়ে শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচে খেলননি তিনি। দিল্লির অধিনায়ক পন্থক বলেছিলেন পৃথ্বীর হয়তো টাইফয়েড হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পরে শারীরিক অসুস্থতার কারণে আর খেলা হয়নি পৃথ্বীর। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পৃথ্বী। হাসপাতালের বিছানায় বসে থাকার ছবি নেট মাধ্যমে দিয়ে নিজের অসুস্থতার কথা জানান পৃথ্বী।

আরও পড়ুন:Andrew Symonds:  ক্রিকেট জীবনে জড়িয়েছেন একাধিকবার বিতর্কে, একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...