Friday, April 3, 2026

মেডিক্যাল টেস্টে ‘পুরুষ’ হলেও পুলিশে চাকরি মহিলার, বম্বে হাইকোর্টের যুগান্তকারী রায়

Date:

Share post:

নাসিক(Nashik) রুরাল পুলিশ রিক্রুটমেন্ট(Rural Police Recruitment)২০১৮-র পরীক্ষায় এসসি ক্যাটেগরির জন্য আবেদন করেছিলেন মহারাষ্ট্রর  ২৩ বছরের এক তরুণী। লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু পুলিশের চাকরি জোটেনি তাঁর। কারণ মেডিক্যাল টেস্টে দেখা যায় ওই মহিলার জরায়ু বা ডিম্বাশয় কোনটাই নেই এবং তাঁর পুরুষ ও নারী দুই ক্রোমোজোমই রয়েছে। তাই টেস্ট অনুযায়ী তিনি পুরুষ। এই তথ্য সামনে আসতেই চাকরি পাওয়ার সম্ভাবনা একপ্রকার অনিশ্চিত হয়ে যায় তাঁর ।

এরপর ওই মহিলা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে তিনি আবেদনে জানান, জন্ম থেকেই তিনি মহিলা হিসেবে জীবনযাপন করেছেন। তাঁর শারীরিক এই অবস্থার বিষয় একেবারেই ওয়াকিবহাল ছিলেন না।ফলে তাঁর সব শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও ব্যক্তিগত নথিতেও মহিলা বলেই উল্লেখ রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর নিয়োগ বাতিল করা যেন না হয়।

এই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভকোনি আদালতে জানান, এই বিষয়টি রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে দেখতে চাইছে। ওই মহিলাকে পুলিশ বিভাগে নিয়োগের কথা ভাবছে। তবে, “non-constabulary post”-এর জন্য। তিনি আরও জানান, স্পেশাল আইজি (নাসিক) রাজ্য স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের কাছে একটি সুপারিশ জমা করবেন।তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিচারপতি রেবতী মোহিতে দেরে ও মাধব জামদার, মহারাষ্ট্র সরকারকে দুই মাসের মধ্যে রাজ্য পুলিশ বিভাগে ওই মহিলার নিয়োগ চূড়ান্ত করে ফেলার নির্দেশ দেন।



Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...