Friday, February 20, 2026

বিজেপি-র মোকাবিলায় কংগ্রেসই! চিন্তন বৈঠকে মন্তব্য রাহুলের, ফুৎকারে ওড়াল তৃণমূল

Date:

Share post:

কংগ্রেসের চিন্তন বৈঠক। আর সেখানে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এক কল্পনার জাল বুনলেন তিনি। তাঁর দাবি, দেশে বিজেপি-র মোকাবিলা করতে পারে কংগ্রেস। কিন্তু রাহুলের দাবি ফুৎকারে উড়িয়ে দিলেন সৌগত রায়। একই সঙ্গে রাহুল গান্ধীর মতে, আঞ্চলিক দলগুলির নাকি কোনও মতাদর্শ নেই। এর উত্তরে তাঁকে ধুয়ে দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)।

 

 

দেশের সব নির্বাচনে ভরাডুবি। নিজেদের গড় বলে দাবি করা উত্তপ প্রদেশ হাতছাড়া। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চিন্তন বৈঠকে রাহুল গান্ধী বলেন, দেশে বিজেপিকে মোকাবিলা করতে পারে কংগ্রেস। কারণ, আঞ্চলিক দলগুলির মতাদর্শ নেই।

 

 

কিন্তু প্রশ্ন হল, যদি আঞ্চলিক দলগুলি শক্তিশালী নাই হয়, তাহলে বিভিন্ন রাজ্য কীভাবে তারা রাজ করছে। আর সেই সব রাজ্যে কংগ্রেস কেই সাইনবোর্ডে পরিণত হয়েছে! বাংলা তৃণমূল, দিল্লি-পঞ্জাবে আপ, মহারাষ্ট্রে শিবসেনা-সহ বিভিন্ন জায়গায় আঞ্চলিকদল রয়েছে শাসনে। আর সেখানে কংগ্রেসের অবস্থা শোচনীয়। সারা দেশের নিরিখে কংগ্রেসের এমন হাল, যে লোকসভায় বিরোধীদল নেতা দিতে পারে না। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় তোপ দেগে বলেন, আঞ্চলিক দলগুলি প্রাসঙ্গিক না হলে ক্ষমতায় রয়েছে কী করে। রাহুলের কথার কোনও বাস্তব ভিত্তি নেই।

 

রাজনৈতির মহলের মতে, বাস্তবের সঙ্গে যোগ নেই কংগ্রেস নেতার। চিন্তন বৈঠকে কথার কথা বলার মতোই ফুঁ দিয়ে কংগ্রেসের ফানুস ফোলাতে চাইছেন তিনি। তবে, বাস্তবের চিত্রটা একেবারেই আলাদা।

spot_img

Related articles

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস...