Wednesday, June 24, 2026

Thomas Cup Final: ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

Date:

Share post:

ব্যাডমিন্টনে ইতিহাসে গড়েছে ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ ঘরে তুলেছে ভারত। থমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম বার এই জয়। কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেনদের হাত ধরে সোনা এসেছে ভারতে।

ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ইতিহাস রচনা করেছে ভারতীয় ব্যাডমিন্টন দল! ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ! আমাদের লড়াকু দলকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা। এই জয় অনেক আসন্ন ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।’

প্রসঙ্গত, ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয় থমাস কাপকে। টুর্নামেন্টের ইতিহাস বলছে ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে ওঠাই ছিল ভারতের এর আগে সেরা সাফল্য। সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি ভারত। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার থমাস কাপে সোনা পেল ইতিহাস লিখল কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনরা।

আরও পড়ুন- Thomas Cup Final: ব্যাডমিন্টনে বিশ্বসেরা ভারত! ইন্দোনেশিয়াকে উড়িয়ে সোনা জয় ভারতের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...