Saturday, June 27, 2026

Andrew Symond: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

Date:

Share post:

ফের শোকের ছায়া ক্রিকেটে দুনিয়ায়। প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ার ( Australia) ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অলরাউন্ডার। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৬ বছর। শনিবার টাউনসভিলে দুর্ঘটনাটি ঘটে। এমনটাই জানান হল পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত ১১টা নাগাদ গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়।

এদিন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “শনিবার রাত ১১টা নাগাদ অস্ট্রেলিয়ার টাউনসভিলে থেকে ৫০ কিলোমিটার দূরে অ্যালিস রিভার ব্রিজে গাড়ি দুর্ঘটনায় মারা যান অজি ক্রিকেটার। ব্রিজ থেকে বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তাঁর।”

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২৬টি টেস্ট। একদিনের ম‍্যাচ খেলেছেন ১৯৮টি এবং টি-২০ খেলেছেন ১৪টি। অজিদের হয়ে  ১৯৯৮ এবং ২০০৯ সালে দু’বার বিশ্বকাপও জিতেছিলেন সাইমন্ডস। আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রথম অভিষেক ঘটে ছিল এই অজি অলরাউন্ডারের। এক দিনের ক্রিকেটে করেছিলেন  ৫০৮৮ রান। নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪টি উইকেট।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...