Thursday, March 26, 2026

মঙ্গলে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, দেবেন ১০০ নিয়োগপত্র

Date:

Share post:

অশনি সতর্কতায় পিছিয়ে গিয়েছিল জঙ্গলমহল সফর। মঙ্গলবার, তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক এবং সরকারি অনুষ্ঠান থেকে ১০০টি স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র দেবেন তিনি।

একনজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি-

• ১৭ মে- পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদে প্রশাসনিক বৈঠক।
• জেলার একাধিক প্রকল্পের পাশাপাশি বীরভূমের ইলামবাজার–পানাগড় সেতু, লাভপুরে কুয়ে নদীর উপর সেতু এবং ময়ূরেশ্বরের বাহিনা মোড় থেকে মুর্শিদাবাদের আন্দি পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তার উদ্বোধন।
• ১৮ মে- পশ্চিম মেদিনীপুরে কর্মিসভা।
• ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক।
• ১৯মে- ঝাড়গ্রাম জেলার কর্মিসভা সেরে কলকাতা ফেরা।

পুরুলিয়া থেকে মোট পাঁচজন চাকরির নিয়োগপত্র পাচ্ছেন। তাঁদের মধ্যে দু’জন আত্মসমর্পণকারী মাওবাদী। বাকি তিনজনের পরিবারের সদস্য মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছেন। বাঁকুড়া থেকে চাকরি পাচ্ছেন সাতজন। পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও বেশ কয়েকজন নিয়োগপত্র পাবেন।

আরও পড়ুন:ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

২০১১–১২-তে মাওবাদীদের পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে কয়েক হাজার তরুণ-তরুণীকে চাকরি দিয়েছে সরকার। কিন্তু ফের কিছুদিন আগে মাওবাদীর নাম করে এলাকায় পোস্টার পড়ছে। একে বিজেপি-র ষড়যন্ত্র বলে অভিযোগ করেন মমতা। মাওবাদীদের হাতে নিহতদের পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মসমর্পণকারী মাওবাদী বা তাদের ‘লিঙ্কম্যান’-দের চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এরকম ১০০ জনকে চাকরির নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী।




Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...