Thursday, March 5, 2026

তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই! তাপপ্রবাহের সতর্কতা জারি দিল্লিতে

Date:

Share post:

তাপপ্রবাহের (Hit Wave) সতর্কতা জারি হল দিল্লিতে(Delhi)। রেকর্ড গরম(Record Hit)তাপমাত্রা ৫০ ছুঁয়েছে প্রায়। হিমশিম খাচ্ছেন  দিল্লির বাসিন্দারা। আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার হরিয়ানার মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি এবং গুরগাঁওয়ে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস,দিল্লির সফদরজঙ্গে  তাপমাত্রা ছুঁয়েছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ পশ্চিম দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশের বান্দা জেলায় পারদ ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের চুরু, পিলানিতে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৪৭.৯ ও ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস, খাজুরাহো ও নওগায় তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি ।

আবার রেকর্ড গরমের সাক্ষী দিল্লি এর আগে ১৯৬৬ সালের মে মাসে এমন পরিস্থিতি হয়েছিল। রাজধানীতে এই ভয়াবহ দাবদাহের কারণ হিসেবে আবহাওয়াবিদরা মনে করা হচ্ছে বৃষ্টির আকাল। আবহাওয়া দফতর জানাচ্ছে এখন বেশ কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে চলবে তাপপ্রবাহ। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

IMD-এর বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, মেঘলা আকাশ এবং কখন কখন দমকা হাওয়া বয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয়নই ফলে সর্বোচ্চ তাপমাত্রা নিম্নগামী হয়নি। চলতি বছরে রবিবার ছিল রাজধানীতে উষ্ণতম দিন। গত কয়েক সপ্তাহে মাত্র দু’দিন বৃষ্টি হয়েছে। গত ২১ এপ্রিল বৃষ্টি হয়েছে ৩ মিমি। আর গত ৪ মে দিল্লিতে বৃষ্টি হয়েছে ১.৪ মিমি।

IMD-এর আরেক বিজ্ঞানী নরেশ কুমার সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন,”রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।”




spot_img

Related articles

অমিত-সম্রাটকে পাশে নিয়ে মনোনয়ন জমা নীতীশের, জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ক্ষুব্ধ তেজস্বী

রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসেবে ভোটের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দিলেন...

বিয়েতে অর্জুনের পরনে জমকালো শেরওয়ানি, সিম্পল মেকআপে মোহময়ী সানিয়া

সানিয়াকে সঙ্গী করেই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) । ক্রিকেট কিংবদন্তি শচীন...

অভিষেকের উদ্যোগে নন্দীগ্রাম থেকে দিল্লির AIIMS চিকিৎসা ২ কিশোরীর, সুস্থতার কথা জানালেন স্বয়ং তৃণমূলের সেনাপতি

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করে রোগী ও পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার...