Saturday, June 27, 2026

গুলির আগে এসেছিল হুমকি ফোন, বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে নয়া তথ্য

Date:

Share post:

আচমকা বারাকপুরের (Barrackpur) বিরিয়ানির দোকানে গুলি চলে। সোমবার, দুপুরে হঠাৎই বাইকে করে দুজন গিয়ে ‘ডি বাপি’ বলে ওই দোকানের সামনে গিয়ে এলোপাথারি গুলি (Fire) চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন এক কর্মী ও এক ক্রেতা। আহতরা বিএন বসু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নয়া তথ্য। কয়েকদিন আগেই তাঁর কাছে হুমকি ফোন আসে বলে অভিযোগ বিরিয়ানির দোকানের মালিকের। তিনি জানান, কয়েকদিন আগেই টাকার দাবিতে হুমকি ফোন পেয়েছিলেন।

ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। এলাকা খতিয়ে দেখে পুলিশের তরফে জানানো হয়েছে, ৩ রাউন্ড গুলি চলেছে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, দুষ্কৃতীরা হেলমেট পরা ছিল। কিন্তু কী কারণে বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি- ব্যবসায়িক শত্রুতা না কি ব্যক্তিগত প্রতিহিংসা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- বন্ধুত্বের চিরন্তন বন্ধন: নেপাল সফরে দেউবার সঙ্গে ৬ মউ সাক্ষর মোদির

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...