Friday, June 26, 2026

এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে, লক্ষ্যদের সাফল্যে গর্বিত প্রকাশ

Date:

Share post:

৪৩ বছর আগের সেই ম্যাচটার কথা খুব মনে পড়ছে প্রকাশ পাড়ুকোনের। ১৯৭৯ সাল। সেবার টমাস কাপের সেমিফাইনালে উঠেও ডেনমার্কের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল প্রকাশ, সৈয়দ মোদিদের ভারত।

এত বছর পর সেই হতাশা কাটিয়ে প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনের বর্তমান প্রজন্ম। উচ্ছ্বসিত প্রকাশ বলছেন, ‘‘এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে। এতদিনে আমরা বিশ্ব ব্যাডমিন্টনের মানচিত্রে বড় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলাম।’’

প্রাক্তণ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘এক সপ্তাহের মধ্যে মালেয়েশিয়া, ডেনমার্ক এবং ইন্দোনেশিয়ার মতো দলকে হারানো নিঃসন্দেহে বিরাট বড় কৃতিত্ব।’’ কিংবদন্তি ভারতীয় শাটলার আরও বলেন, ‘‘এর আগে চোট-আঘাত ও অন্যান্য সমস্যার কারণে আমরা কখনও নিজেদের সেরা দল নিয়ে এই টুর্নামেন্ট খেলতে পারিনি। তবে এবারে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই খেলতে গিয়েছিলাম। এই দলটাই যে এই মুহূর্তে দেশের সেরা, তা নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই।’’

প্রকাশ আলাদা করে প্রশংসা করেছেন ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির। তাঁর বক্তব্য, ‘‘এই সাফল্যের জন্য দলের প্রতিটি সদস্য কঠোর পরিশ্রম করেছে। তবে আলাদা করে সাত্ত্বিক ও চিরাগের কথা বলতেই হচ্ছে। ওরা দু’জন প্রায় প্রতি ম্যাচেই প্রথম ডাবলস ম্যাচ জিতে সিঙ্গলস খেলোয়াড়দের উপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল।’’

আরও পড়ুন- বন্ধুত্বের চিরন্তন বন্ধন: নেপাল সফরে দেউবার সঙ্গে ৬ মউ সাক্ষর মোদির

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...