Friday, June 5, 2026

বন্ধুত্বের চিরন্তন বন্ধন: নেপাল সফরে দেউবার সঙ্গে ৬ মউ সাক্ষর মোদির

Date:

Share post:

বুদ্ধপূর্ণিমার(Budha purnima) প্রবিত্র দিনে একদিনের নেপাল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে পঞ্চমবারের জন্য নেপাল সফরে গেলেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশে প্রধানমন্ত্রীর এই সফরে সাক্ষরিত হল ৬ টি মউ। পাশাপাশি তিনি ঘুরে দেখেন বুদ্ধদেবের জন্মস্থান।

নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নেপাল সরকার। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার (Sher Bahadur Deuba) উপস্থিতিতে সেই অনুষ্ঠানে যোগ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থরও স্থাপন করেন তিনি। পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মায়াদেবী মন্দিরে পূজার্চনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন নেপালের প্রধানমন্ত্রী দেউবার সঙ্গে ছবি টুইট করে মোদি লিখেছেন, ‘বন্ধুত্বের চিরন্তন বন্ধন…!’

আরও পড়ুন:বুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়

জানা গিয়েছে, এদিন ছ’টি মউ স্বাক্ষর করেন মোদি ও দেউবা। এরমধ্যে অন্যতম হচ্ছে নেপালে ড. আম্বেদকর চেয়ার ফর বুদ্ধিস্ট স্টাডিস-এর স্থাপনা। ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেসন্স ও লুম্বিনী বুদ্ধিস্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি হবে এই শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও, আইআইটি মাদ্রাজ ও কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে হওয়া মউ উল্লেখযোগ্য।




Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...