Wednesday, June 10, 2026

এবার পেট পরিষ্কার আইসক্রিমেও! বিজ্ঞাপনেই তোলপাড় নেটমহল  

Date:

Share post:

পেট পরিষ্কারে ইসবগুলের (Isabgul)ভুসির জুড়ি নেই।আর এই গরমে আইসক্রিমেও (Icecream) যদি থাকে ইসবগুল তাহলে তো কথাই নেই। রথদেখা,কলাবেচা দুই-ই হবে গরমে আরাম তো বটেই সঙ্গে প্রাতঃকৃতেও আরাম কারণ ফাইবার সমৃদ্ধ এই ভুসি গুঁড়ো খেলে মলত্যাগ স্বাভাবিক ও পরিষ্কার হয়। চিকিৎসকেরাও এটি খেতেও বলেন সময় সময়। তাই আম-ব্লুবেরি -চকোলেট-বাটারস্কচের পর এবার আইসক্রিমে ইসবগুলের ভুসি? সম্প্রতি ভারতীয় কোম্পানি ‘আমূল’-আনতে চলেছে এই নতুন আইসক্রিম। সেই বিজ্ঞাপনকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই আইসক্রিমের বিজ্ঞাপন নিয়ে চর্চা শুরু করেছেন নেটিজেন। আইসক্রিমপ্রেমীদের এক মহল বেশ খুশি,আবার অপর মহল বেশ অখুশি তাঁদের মতে পেট পরিষ্কার করার ইসবগুল দিয়ে  প্রিয় আইসক্রিম? ছি ছি করছেন অনেকে।এক ইউজার ওই ছবি শেয়ার করে লিখেছেন, ‘না, ধন্যবাদ’। অনেকের আবার প্রশ্ন, এটা কি ওষুধের দোকানে পাওয়া যাবে? তবে অনেকে আবার বলছেন, যে সমস্ত শিশুদের কোষ্ঠকাঠিন্যের রোগ রয়েছে, তাদেরকে সহজেই এটা খাইয়ে জব্দ করা যাবে।

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...