Wednesday, June 17, 2026

বউবাজারের শুরু বাড়ি ভাঙার কাজ, মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভ বাসিন্দাদের

Date:

Share post:

শুরু হল বউবাজারের ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি ভাঙার কাজ। মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত দুর্গাপিতুরি লেনের দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করল KMRCL। জানা গিয়েছে, ১৬ ও ১৬/১ নং বাড়ি দুটি ছাড়াও ১৫ নম্বর বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা পুরসভা অনুমতি দিলে ওই বাড়িটিও ভাঙা হবে। ইতিমধ্যেই ১৫ নম্বর বাড়িটিতে বিপজ্জনক বোর্ড ঝোলানো যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে KMRCL।

আরও পড়ুন:কংগ্রেস নয়, বিরোধী মুখ মমতা: চিন্তন বৈঠকে রাহুলের বক্তব্যের পাল্টা তোপ জাগো বাংলায়


রবিবার বৈঠকের পরে সোমবার সকাল থেকেই ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেনে বাড়িগুলি খালি করার কাজ শুরু হয়। নিজের বাড়ি আচমকা খালি করার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এত কম সময়ের মধ্যে যাবতীয় জিনিস নিয়ে কোথায় যাবেন বাসিন্দারা, তা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা। বাড়ি ভাঙার পর কী করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, কোথায় মাথা গুঁজবেন, কতদিনই বা হোটেলে থাকতে হবে, এসব চিন্তা নিয়ে ঘুম উড়েছে তাঁদের।




২০১৯-এর পর ফের এক দফায় বউবাজারে বাড়িতে ফাটল দেখা দেওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কেএমআরসিএল-এর দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই বাড়িতে ফাটল দেখা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের। রবিবারই পুরসভার আধিকারিক ও পুলিশকর্তারা ওই বাড়িগুলি ঘুরে গিয়েছেন।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...