Friday, April 3, 2026

অভিনেত্রী পল্লবী দে’র রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেফতার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী

Date:

Share post:

ঘটনার দু’দিন পর অবশেষে গ্রেফতার অভিনেত্রী পল্লবী দে’র রহস্য মৃত্যু কাণ্ডে অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তী। পল্লবীর পরিবারের তরফে একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁরই প্রেমিক তথা লিভ-ইন-পার্টনার সাগ্নিককে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ।

গত রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আত্মহত্যার ইঙ্গিত করলেও সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হন অভিনেত্রীর পরিবার। সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করা হয়। ঘটনার পর থেকেই সাগ্নিককে লাগাতার জেরা শুরু করে গড়ফা থানার পুলিশ। তদন্তকারীরা আজ, মঙ্গলবার দিনভর পল্লবী দে’র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। জেরায় সাগ্নিকের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, পল্লবীর অস্বাববিক মৃত্যুর পর সাগ্নিকের বিরুদ্ধে তাঁদের মেয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনে পরিবার। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন সাগ্নিক। যার মধ্যে ৫৭ লাখ টাকা পল্লবী দিয়েছিলেন। ফ্ল্যাটের EMI দিতেন পল্লবী। দু’জনের জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিটও ছিল।

পল্লবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন করতেন সাগ্নিক। তাঁরা একসঙ্গে থাকাও শুরু করেছিলেন। বিষয়টিতে সায় ছিল পল্লবীর পরিবারের। কিন্তু বিয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পল্লবীর সঙ্গে লিভ-ইন করলেও সাগ্নিক অন্য মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। এছাড়া সাগ্নিকের আরও একটি বিয়ে ছিল বলেও জানা গিয়েছে। যা নিয়ে সম্প্রতি দু’জনের মধ্যে চূড়ান্ত অশান্তি লেগে থাকতো। সব মিলিয়ে পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাগ্নিককে গ্রেফতার করে পুলিশ। মূলত সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন- লখনউয়ের নাম বদলে এবার কি লক্ষ্মণপুরী? যোগীর টুইট ঘিরে জল্পনা

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...