Monday, April 6, 2026

Corona Update:করোনা গ্রাফে বড় পতন! দাম কমল কর্বেভ্যাক্স ভ্যাকসিনের

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে সুখবর! ফের কোভিড গ্রাফে বড় পতন। বেশ কিছুদিন পর দৈনিক সংক্রমণ দেড় হাজারের দোরগোড়ায়। আজ মঙ্গলবার করোনা পরিসংখ্যান বলছে পজিটিভিটি রেট (Positivity Rate)এবং অ্যাকটিভ কেস দুইই কমেছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৫ শতাংশ। গতকাল অর্থাৎ সোমবারের তুলনায় নিম্নমুখী মৃত্যুর হার (Death Rate)।

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য এবং পরিসংখ্যান(Ministry of health and family affairs) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona)আক্রান্ত হয়েছেন ১৫৬৯ জন।গতকালের তুলনায় যা বেশ সন্তোষজনক। সোমবার এই সংখ্যা ছিল ২২০০-র বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে করোনা নিয়ে উদ্বেগের কিছু নেই, দেশের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আছে। মৃত্যুহারও আগের দিনের থেকে বেশ কম। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের, সুস্থ হয়ে উঠেছেন ২৪৬৭ জন। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস (Active case) ১৬,৪০০। দৈনিক পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু ৫,২৪,২৬০ জনের, সুস্থ হয়ে উঠেছেন ৪,২৫,৮৪,৭১০ জন।

পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ এবং বুস্টার ডোজ দেওয়ার কাজ। দেশে ইতিমধ্যে ১৯১ কোটি ৪৮ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে দাম কমল করোনা ভ্যাকসিনের।১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য কর্বেভ্যাক্স (Corbevax) ভ্যাকসিনের দাম কমানোর ঘোষণা করেছে প্রস্তুতকারক সংস্থা। আগে দাম নির্ধারণ করা হয়েছিল ৮৪০ টাকা, তবে এখন দাম কমে দাঁড়াল ২৫০ টাকা।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...