Friday, March 20, 2026

Kainat Imtiaz:বিয়ের পোশাকে ব্যাটিং, ভাইরাল সুন্দরী পাক ক্রিকেটার

Date:

Share post:

লাল পোশাকে মোহময়ী কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz), নজর কাড়লেন বিয়ের ছবিতে। মুহূর্তে ভাইরাল তাঁর ব্যাট হাতে স্টান্ট আর লাস্যময়ী পোজ। পাক অলরাউন্ডারের বিয়েতেও ক্রিকেটের ছোঁয়া। খেলার থিমেই বিয়ে করতে চেয়ে ছিলেন। অবশেষে স্বপ্নপুরন।

পাত্রী : কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz)
পাত্র : ওয়াকার উদ্দিন

এই দুজনের বিয়ে। পাত্রী রীতিমত সেলিব্রেটি, পাক অলরাউন্ডার (Allrounder) কাইনাত ইমতিয়াজ বিয়ের পোশাকে ব্যাটিং করে নেট দুনিয়ায় ভাইরাল। নিজের বিয়ের ছবি নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)আর মুহূর্তেই তা ভাইরাল। বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কাইনাত। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে দাঁড়িয়ে। কোনও ছবিতে আবার ব্যাট-বল দুই-ই রয়েছে। কিছু ছবিতে তো রীতিমতো ব্যাট করতেও দেখা যায় তাঁকে। বোলার কে ছিলেন সেটা প্রকাশ্যে আসে নি। কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এই দায়িত্ব নিয়েছিলেন তাঁর স্বামী স্বয়ং।

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ (Kainat Imtiaz)। ক্রিকেট মাঠের কেরিয়ার ঈর্ষা করার মতো। পাকিস্তানের জাতীয় দলে (Pakistan Cricket team)২০১০ সালে অভিষেক হয় কাইনাতের। প্রথমে ২০-২০ দলে পরে একদিনের জাতীয় ক্রিকেটে। এক নজরে তাঁর ক্রিকেটের কেরিয়ার:

ম্যাচ খেলেছেন: ১৫ টি ওয়ান ডে এবং ১৫টি টি২০
মোট রান : ২৪৮
বোলার হিসেবে সাফল্য : ৯টি এবং ৬টি অর্থাৎ ১৫ টি উইকেট

পাকিস্তানের এই ক্রিকেটার যথেষ্ট সুন্দরী। খেলার মাঠেও তাঁর রূপের প্রশংসা হয়েছে বারবার। সতীর্থদের সঙ্গে মিলে মিশে আনন্দে থাকতে পছন্দ করেন এই তারকা। বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে শুধু নিজের রূপ দিয়ে নয়, মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। ক্রিকেট যেহেতু প্রথম প্রেম , তাই প্রিয় মানুষের সঙ্গে নব জীবনের অঙ্গীকার করার মুহূর্তেও বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। তাঁর সব সতীর্থরাই তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।



Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...