Friday, April 3, 2026

অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতীতে তাণ্ডব, পুলিশ ডাকলেন উপাচার্য

Date:

Share post:

ফের শিরোনামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়(Rabindra Bharati University) । এবার পরীক্ষা পদ্ধতি বদলের দাবিতে পড়ুয়াদের তাণ্ডব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সকাল থেকেই ঘেরাও করা হয় উপাচার্যকে। অনলাইন পরীক্ষার(Online Exam) দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) উপাচার্যের (Vice-Chancellor) ঘরের দরজায় আঘাত করেন উত্তেজিত পড়ুয়ারা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ(Police)।

নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কথা ঘোষণা করেছে। যেহেতু করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে তাই রাজ্যের প্রায় সব স্কুল কলেজেই অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সেইমতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা মাত্রই পড়ুয়াদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাঁদের দাবি অফলাইন নয়, অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে হবে । এই দাবি তুলে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উপাচার্যের ঘরের কাছে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। কোভিড পরবর্তী সময়ে তাঁরা কোনও ভাবেই অফলাইনে পরীক্ষা দিতে প্রস্তুত নন বলে জানান তাঁরা। অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেই চলে তাণ্ডব। অবস্থা বেগতিক দেখে পুলিশ ডাকতে বাধ্য হন উপাচার্য স্বয়ং। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে।



Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...