Friday, June 5, 2026

Weather Update:সকাল থেকে গুমোট গরম, রাতেই কি ঝরবে অঝোর ধারা?

Date:

Share post:

সারাদিন অস্বস্তিকর গরমে (Sultry weather)নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রোদের দাপট সেভাবে না থাকলেও মেঘলা আকাশে গুমোট আবহাওয়ায় হাঁসফাঁস করা অবস্থা সবার। তাহলে কি বৃষ্টি(Rain) আসছে এই সন্ধ্যাতেই? হাওড়া অফিসের(Weather department) রিপোর্ট বলছে আজ মঙ্গলবার সন্ধ্যা বেলায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের (South Bengal)বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া(Windy) বইতে পারে বলেই মনে করা হচ্ছে।

সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র রেশ ধরেই বঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে সময়ের আগেই হাজিরা দেওয়ার লক্ষ্যে বর্ষা এ দিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশির ভাগ এলাকাতেই ছড়িয়ে পড়েছে। আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা মৌসুমি বায়ুর আওতায় চলে আসবে। এর ফলে চার মাসের বর্ষাকালের সূচনা হতে চলেছে ৷ আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে খাঁড়ির কিছু এলাকায়, পুরো আন্দামান সাগর, আর আন্দামান দ্বীপসমূহ এবং পূর্ব মধ্য বাংলার খাঁড়ির কিছু এলাকায় এগোনর পরিস্থিতি অনুকূল৷ এর মাঝেই সকাল থেকেই বেড়েছে অস্বস্তি। একটানা চড়া রোদ না থাকলেও গুমোট গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া রয়েছে সকাল থেকে। সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে দু এক পশলা বৃষ্টি হয়েছে, যার জেরে হালকা ঝোড়ো হাওয়া বয়েছে শহর কলকাতায়। মঙ্গলবারও সন্ধ্যাবেলায় ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পরিস্থিতি জারি রয়েছে ৷ তবে সেক্ষেত্রে ভারি বর্ষণের সম্ভাবনা খুব একটা নেই। দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আইএমডি (IMD)জানিয়েছে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের চারপাশে এলাকায় নিচু স্তরে দক্ষিণ পশ্চিম হাওয়া মজবুত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে ৷



Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...