Thursday, June 25, 2026

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ: সিবিআই তদন্তের নির্দেশ, পরেশকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ হাইকোর্টের

Date:

Share post:

একাদশ-দ্বাদশে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন তাঁর মেয়ে- এই অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) পদ থেকে সরাতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেছে আদালত।

হাইকোর্টে মামলাকারী অভিযোগ করেন, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। পার্সলোনালিটি টেস্ট না দিয়েই চাকরি পেয়েছেন অঙ্কিতা। শুনানিতে এসএসসি-র চেয়ারম্যানের কাছে এবিষয়ে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অফিস থেকেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন এসএসসি-র চেয়ারম্যান। শুনানির শেষে বিচারপতি, এদিন রাত আটটার মধ্যে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দেন। পাশাপাশি, তাঁক পদ থেকে সরানোর সুপারিশ করেন।

আরও পড়ুন:মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে উদ্যোগ, ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর

এই বিষয়টি নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, “কোনটা ঠিক, কোনটা ভুল সেটা আদালতের বিচারাধীন বিষয়। সে বিষয়ে মন্তব্য করবো না। কিন্তু আদালত এটা ঠিক করে দিতে পারে না মন্ত্রিসভায় কোন মন্ত্রী থাকবেন, আর কোন মন্ত্রীর ছেড়ে দেওয়া উচিত। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট সরকার।”




Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...