Saturday, April 4, 2026

বন্যার জেরে বিপর্যস্ত অসম, গৃহহীন অন্তত ৪ লক্ষ মানুষ

Date:

Share post:

ভয়াবহ বন্যায় ভাসছে অসম।বিপর্যস্ত জনজীবন। গৃহহীন প্রায় ৪ লক্ষ মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জলের তোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিগুলিও উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বন্যার জেরে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।বাতিল হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষাও। রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে।


আরও পড়ুন:নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল


মঙ্গলবার ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।


বন্যার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বন্যা মোকাবিলায় অসমকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।


অবিরাম বর্ষণে ১৪ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  ভাসছে বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, হোহাই, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নাবালগাঁও, জোড়হাট ও কামরুপ । ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে ডিমা হাসাও, হাইলাকান্দি এবং করিমগঞ্জ। ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয়সড়ক এবং পাঁচটি রাজ্যসড়ক ক্ষতিগ্রস্ত । বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...