Friday, April 3, 2026

চিদাম্বরমের পুত্র ঘনিষ্ঠ সহযোগী ভাস্কর রমনকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

প্রাক্তন মন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের ঘনিষ্ঠ এস ভাস্কর রমনকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে যে বেআইনি লেনদেনের অভিযোগ এনেছে সিবিআই, সেই প্রেক্ষিতেই মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।




আরও পড়ুন:গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, সোনিয়া-রাহুলের হাত ছাড়লেন হার্দিক প্যাটেল





সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঞ্জাবের একটি প্রকল্পে বিদেশী নাগরিককে বেআইনিভাবে ভিসার সুবিধে দেওয়ার জন্য অবৈধভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র কার্তি চিদাম্বরম। মঙ্গলবার সকাল থেকেই চিদাম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই।এছাড়াও কার্তি চিদাম্বরমের সংস্থার  মুম্বই, চেন্নাই, ওড়িশা, পাঞ্জাব এবং কর্ণাটকের বিভিন্ন দফতর ও তাঁর বাড়িতে তল্লাশি চালায় CBI। দেশের মোট ৯টি জায়গায় হানা দেয় কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা। এরপরই এই ঘটনার সূত্র ধরে এস ভাস্কর রমনকে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারপরই গভীর রাতে তাঁকে গ্রেফতার করে CBI.

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...