Wednesday, April 8, 2026

ন্যাটোয় যোগ দিতে চাওয়ায় এবার ফিনল্যান্ড সীমান্তে অস্ত্র মজুত করছে রাশিয়া

Date:

Share post:

ইউক্রেনের(Ukrean) পথ ধরে ন্যাটোয় যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিল ফিনল্যান্ড(Finland)। গত রবিবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যৌথভাবে এই ঘোষণা করেন। এরপরই রাশিয়ার(Russia) রোষানলে পড়ল বিশ্বের অন্যতম ‘সুখি দেশ’। জানা গিয়েছে, ফিনল্যান্ড সীমান্তে অত্যাধুনিক অস্ত্র মজুত করতে শুরু করেছে পুতিনের দেশ। পারমানবিক অস্ত্র বহনকারী ইস্কান্দার মিসাইল মোতায়েন করা হয়েছে ফিনল্যান্ড সীমান্তে। উল্লেখ্য, ইউক্রেনেও হামলা চালানোর সময়ে সীমান্তে এই মিসাইল মোতায়েন করা হয়েছিল।

রাশিয়া শুরু থেকেই চায় না তার প্রতিবেশী দেশগুলি ন্যাটোয় যোগ দিক। আর এই ন্যাটো ঘনিষ্ঠতার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। ফিনল্যান্ড সেই পথে এগোলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুতিনের দেশ। যদিও ফিনল্যান্ডের পর সুইডেনের তরফেও জানিয়ে দেওয়া হয় তারা ন্যাটোয় যোগ দেবে। সবমিলিয়ে বেশ চাপে রাশিয়া। পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে দুই দেশকেই। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, বুধবারই ন্যাটোয় যোগ দিতে আবেদনপত্র জমা দেবে ফিনল্যান্ড এবং সুইডেন (Sweden)। এই অবস্থায় ফিনল্যান্ড সীমান্তে অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিল রাশিয়া।

আরও পড়ুন:CBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ

উল্লেখ্য, গত ৩ মাস ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যদিও এখনও পর্যন্ত এই দেশে সেভাবে বিশেষ সুবিধা করতে পারেনি রুশ সেনা। এরই মাঝে ফিনল্যান্ড এবং সুইডেনের পদক্ষেপ ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।




Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...