Thursday, June 25, 2026

জবাব চাই-জবাব দাও: কেন্দ্রের বকেয়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য নিয়ে আন্দোলনের বার্তা মমতার

Date:

Share post:

কেন্দ্রের কাছে বকেয়া ৯২ হাজার কোটি টাকা। তা এখনও দেয়নি মোদি সরকার(Modi Government)। উল্টে বন্ধ করেছে ICDS-এর টাকা। বাংলা থেকে দিল্লি- এই নিয়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, মেদিনীপুরের (Midnapore) কর্মিসভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো(Mamata Banerjee)। জবাব চাই-জবাব দাও: স্লোগান তুলে তিনি বলেন,“কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম (Hindu Muslim)দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।”

একদিকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য, অন্যদিকে রাজ্যের পাওনা আটকে রাখা থেকে শুরু করে, ১০০দিনের কাজের টাকা না দেওয়া-সব বিষয় নিয়েই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই নিয়েই এদিনের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল(TMC) সুপ্রিমো। মেদিনীপুরের সভায় ছিলেন সাংসদ দীপক অধিকারী(দেব), জুন মালিয়া, মানস ভুঁইয়া-সহ অন্যান্যরা। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “গ্যাসের দামের ঢেউ উঠছে সমুদ্রের ঢেউয়ের মতো। লুঠ, লুঠ, লুঠ হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুঠ করেই চলেছে।” ৮০০ ওষুধের দাম বৃদ্ধি করেছে মোদি সরকার। এই বিষয় নিয়েও তুলোধনা করেন মমতা। মমতার অভিযোগ, “গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে।”

আইসিডিএস-এর টাকা বন্ধ করেছে কেন্দ্র। ১০০দিনের কাজের টাকা ৫মাস ধরে টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। মমতা বলেন, গরিব মানুষ টাকা পাচ্ছেন না। এই নিয়ে বিজেপি নেতাদের দেখলেই জবাব চাওয়ার কথা বলে তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, জবাব চাই-জবাব দাও। আক্রমণ নয়, রাজনৈতিক ভাবে প্রতিবাদ গড়ে তোলার বার্তা দেন মমতা।

মানুষ পাশে থাকলে তাঁরা দিল্লি জয় করবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো। সব নয়, কয়েকটি মিডিয়াকে বিজেপি কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামেও কর্মিসভা হবে।



Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...