Tuesday, February 3, 2026

নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল

Date:

Share post:

এড়িয়ে যাওয়া নয়, প্রথম তলবেই হাজিরা। তাও আবার নির্ধারিত সময়ের ৪০মিনিট আগে সল্টলেক সিজিও কমপ্লেক্সে CBI দফতরে পৌঁছে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল বিধায়ক পরেশ পালকে। আজ, বুধবার সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরেশবাবু সকাল ১০.২০ মিনিট নাগাদ CBI দফতরে পৌঁছে যান।


আরও পড়ুন:পল্লবী মৃত্যুরহস্য: আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরনো প্রেমিকাও


এদিকে, পরেশ পালের আগেই নিহত অভিজিৎ-এর দাদা বিশ্বজিৎ সরকার চলে আসেন সিজিও কমপ্লেক্সে। তাঁর বক্তব্য, CBI না ডাকা সত্ত্বেও তিনি নিজে থেকেই চলে এসেছেন। পরেশ পালের নির্দেশেই তাঁর ভাই খুন হয়েছেন, তাই CBI পরেশ পালের মুখোমুখি তাঁকে বসিয়ে জেরা করুক।


কিন্তু বিশ্বজিৎবাবুর এমন ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে হাইকোর্টের নির্দেশে CBI তদন্ত শুরু করেছে, আইন আইনের পথে চলছে। পরেশ পাল তদন্তে সহযোগিতা করতে একডাকে চলে এসেছেন। সেখানে বিনা নোটিশে তিনি কেন চলে এলেন বিশ্বজিৎ সরকার? তাহলে কি তদন্তে প্রভাব খাটাতে চাইছেন বিশ্বজিৎ?


উল্লেখ্য, গতবছর ২ মে বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর কাঁকুরগাছিতে হামলা হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের উপর। ওইদিনই তাঁর মৃত্যু হয়। ভোট পরবর্তী হিংসা মামলার সঙ্গে যুক্ত হয় অভিজিৎ খুনের মামলাটিও। পরিবারের তরফে পরেশ পাল সহ তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ওই খুনের ঘটনায় পরেশ পালের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে চায় CBI. সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য পরেশ পালকে তলব করে CBI. তিনি হাজির হয়েছেন। কিন্তু কেন অভিজিতের দাদা বিশ্বজিৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে সাতসকালে চলে এলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...