Saturday, March 14, 2026

কুতুব মিনার গড়েছিলেন বিক্রমাদিত্য: দাবি পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিকের

Date:

Share post:

কুতুব মিনার(Qutab minar) কার তৈরি? দেশের ইতিহাস বই বলে, কুতুবুদ্দিন আইবক। তবে পাঠ্য বইয়ের সেই দাবি এবার খারিজ করলেন ভারতীয় সর্বেক্ষণ বিভাগের (এএসআই) প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মা। তাঁর বিস্ফোরক দাবি, কুতুবুদ্দিন আইবক(Qutabuddin Ibak) নন, সূর্যের অবস্থান দেখতে পঞ্চম শতাব্দীতে এই মিনার বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য(Vikramaditya)।

সম্প্রতি এএসআই ধরমবীর শর্মা দাবি করেছেন, “এটা কোনওভাবেই কুতুব মিনার নয়। সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করার জন্য এই মিনার তৈরি করা হয়েছিল। পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্য এই মিনার বানিয়েছিলেন। আমার কাছে এ বিষয়ে অনেক প্রমাণ আছে।” শুধু তাই নয়, তিনি নিজে একাধিকবার কুতুব মিনারের সমীক্ষা করেছেন বলেও দাবি করেছেন। ওই আধিকারিক আরও দাবি করেছেন, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের মধ্যবর্তী সময় অর্থাৎ ২১ জুন সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য এই মিনারটি বানানো হয়। এই মিনারটি ২৫ ইঞ্চি হেলানো। সূর্যের আলোয় যাতে মিনারের কোনও ছায়া না পড়ে সেই ভাবেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো হয়েছিল এই মিনার। এটি স্বয়ংসম্পূর্ণ একটি স্থাপত্য। এর কাছে থাকা মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মনকি কুতুব মিনারের দরজাও উত্তরমুখী। ধ্রুবতারাকে দেখতেই মিনারের দরজা উত্তরমুখী করা হয়েছে।

আরও পড়ুন:মাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত বছর অভিযোগ উঠেছিল ২৭টি হিন্দু ও জৈন মন্দির আংশিক ভাবে ভেঙে নিজের নামে মিনার বানান কুতুবুদ্দিন আইবক। এই মিনার চত্বরে সেই মন্দিরগুলি পুনর্নির্মাণের দাবিতে দিল্লির সাকেত আদালতে তিনটি মামলা দায়ের হয়। যদিও সেই মামলা খারিজ করে দেন সাকেত আদালতের বিচারপতি। এহেন পরিস্থিতির মাঝে ধরমবীর শর্মার এহেন দাবি নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।




spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...