Saturday, April 4, 2026

Seena Bora Murder : সাত বছর পর শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণীর জামিন শীর্ষ আদালতে

Date:

Share post:

সাত বছর পরে জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। মেয়ে শিনা বোরাকে হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী সাত বছর পরে সুপ্রিম কোর্টে জামিন পেলেন। ২০১৫ সালের অগাস্টে ইন্দ্রাণী মুখোপধ্যায়কে গ্রেফতার করেছিল   মহারাষ্ট্রের খার পুলিশ।  এই মামলায় আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায় গত বছরই জামিন পেয়েছেন। এ বার জামিন পেলেন ইন্দ্রাণীও। যদিও কন্যা-হত্যার মামলা যেমন চলছিল চলবে। বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, এই মামলার প্রক্রিয়া এখনো শেষ হয়নি।  এই মামলায় এখনও বহুজনের সাক্ষ্য নেওয়া বাকি।  মামলাটিতে ইন্দ্রাণীকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ এখনো তদন্তকারীদের হাতে আসেনি। তাই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সুপারিশ জানানো হয়েছিল আদালতে। সমস্ত বক্তব্য শোনার পরে  সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এর পরই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়।

মিডিয়া টাইকুন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের  দ্বিতীয় পক্ষের স্বামী পিটার মুখার্জির ছেলে রাহুলের সঙ্গে কন্যা শিনার লিভ-ইন সম্পর্ক জানাজানি হতেই মায়ের হাতে খুন হতে হয় মেয়েকে । এই মামলায় ২০১৫ সালে গ্রেফতার হয় ইন্দ্রাণী। তারপর থেকে মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...