Saturday, April 4, 2026

SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগ, দায়িত্বে এলেন IAS শুভ্র চক্রবর্তী

Date:

Share post:

সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। সেইমতো পদত্যাগ করলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার(Siddharth Majumdar)। তাঁর জায়গায় আপাতত সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভ্র চক্রবর্তীকে (Subhra Chakraborty) দেওয়া হলো দায়িত্ব।

স্কুল সার্ভিস কমিশন নিয়ে একের পর এক সমস্যার জেরে মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেওয়া হয়েছিল SSC-কে খোলনলচে বদলে ফেলার। নির্দেশ এসেছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে সেই দায়িত্বে কোন আইএএস আধিকারিককে আনার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই নেওয়া হল পদক্ষেপ। রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বুধবার সন্ধ্যে ৭ টা ৫০ নাগাদ SSC দফতর থেকে বেরিয়ে যান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “খুব ভালো কেটেছে, সবার জন্য শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন- মাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...