Saturday, April 4, 2026

মাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মাওবাদী নেই- ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, মাওবাদীদের নামে হাতে লেখা পোস্টার সাঁটিয়ে গুজব ছড়ানো হচ্ছে। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার প্রশাসনিক বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্যোশাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেন মমতা।

মুখ্যমন্ত্রী জেলার পুলিশকর্তাদের জিজ্ঞাসা করেন, সন্ধের ৬টার পরে বাইরে না বেরোনোর কোনও নির্দেশ থানাগুলি থেকে দেওয়া হয়েছিল কি না? পুলিশ -প্রশাসনের কর্তারা জানিয়ে দেন, এমন কিছু বলা হয়নি। এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তার মানে এটা খুব গোপনে কেউ গুজব ছড়িয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। মাথায় রাখবেন, কেউ আতঙ্ক ছড়াচ্ছে। নেটমাধ্যমেও নজর রাখবেন। আবার মাওবাদীদের নাম করে মিথ্যা কথাও বলে যে, ‘মাওবাদী আসছে, মাওবাদী আসছে।’ কেউ নিজে একটা হাতে পোস্টার লিখল। অনেকে আবার সেই পোস্টারের ছবি তুলে বিক্রি করল। আর এ দিকে লোকের মধ্যে আতঙ্ক রটিয়ে দিল।’’

বৈঠকে পুলিশ (Police) এবং প্রশাসনকে নজর রাখতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ির আইসি বিশ্বজিৎ বিশ্বাসের (Biswajit Biswas) কাছে সিআরপিএফ (CRPF) ক্যাম্প সম্পর্কে জানতে চান। এলাকায় বাইরে থেকে কাউকে ঢুকতে দেখছেন কি না সে বিষয়েও বিশ্বজিতের কাছে জানতে চান মমতা। উত্তর তিনি জানান, ওখানে পাঁচটি রাস্তার মাধ্যমে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ আছে। নাকাতল্লাশিও চলছে। পাশাপাশি, সিসি ক্যামেরাও বসানো হয়েছে। স্থানীয়দের সঙ্গেও পুলিশ-প্রশাসন যোগাযোগ রাখে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...