Monday, April 6, 2026

‘একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গফফর চৌধুরী প্রয়াত

Date:

Share post:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ – এই একটা গান আমূল প্রভাব ফেলেছিল স্বদেশী চেতনায়। সেই গানের সৃষ্টিকর্তা আজ সবাইকে ছেড়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রয়াত আবদুল গফফর চৌধুরী (Abdul Gaffar Chowdhury)। বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। সূত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরেই লন্ডনে (London) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জন্মঃ ১৯৩৪ সাল ১২ ডিসেম্বর, মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরী বাড়ির সন্তান আবদুল গফফর চৌধুরী (Abdul Gaffar Chowdhury) শুধুমাত্র একজন গীতিকার ছিলেন না, ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক। অসংখ্য উপন্যাস এবং স্মৃতিকথা লিখেছেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ৩০ এর কাছাকাছি। শুধু বিদ্রোহ নয় পাশাপাশি ছোটদের জন্যও লিখেছেন একাধিক উপন্যাস। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু, প্রথম কাজ ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায়।

প্রয়াত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি শুধুমাত্র একজন গীতিকার ছিলেন না, ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং সাহিত্যিক।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সপরিবারে কলকাতায় চলে এসেছিলেন। তখনই কলকাতায় বিভিন্ন পত্রিকায় লেখালেখির কাজে যুক্ত হন । ১৯৭৪ সালে পাড়ি দিয়েছিলেন লন্ডনে, জীবনের অনেকটা সময় কাটিয়েছেন প্রবাসে। একুশে পদক , বঙ্গবন্ধু পদক, শেরেবাংলা পদক , বাংলা একাডেমি পদক প্রভৃতি পদকে তাঁকে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও তিনি ইউনেস্কো পুরস্কারে সম্মানিত হন। ‘পলাশী থেকে বাংলাদেশ’,‘রক্তাক্ত আগস্ট’,‘একজন তাহমিনা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ নাটক লিখেছেন তিনি। তাঁর প্রয়ানে সাহিত্য মহলে শোকের ছায়া।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...