Sunday, June 28, 2026

চিরকূট দিয়ে চাকরি পাওয়া যেত: বাম আমলের চাকরি-দুর্নীতি নিয়ে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

SSC নিয়োগ মামলা নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, তখনই চাকরি দুনীর্তি নিয়ে বিগত বাম-আমলের চাকরি-দুর্নীতি নিয়ে ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভা তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ”৩৪ বছরে, সিপিএম আমলে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের (CPM) ৩৪ বছরে অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।”

SSC নিয়োগ মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) দলীয় সভায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, “বড় বড় কথা বলছে। আগে তো চিরকূট দিয়ে চাকরি করত। একটা চিরকুট দিয়ে চাকরি করত, ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি। কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত।“



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...