Wednesday, June 24, 2026

পরেশ অধিকারীকে ৩টের মধ্যে সিবিআই দফতরে হাজিরার  নির্দেশ

Date:

Share post:

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে সিবিআই দফতরে  হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গতকাল অর্থাৎ বুধবারই পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।  কিন্তু আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষাই করেছিলেন পরেশ।  আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। কিন্তু ফের একবার সুযোগ দেওয়া হল তাঁকে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। বৃহস্পতিবার সকালেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানেই থাকুন বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। আদালতের নির্দেশ অবমাননা নিয়ে মন্ত্রীকে এমনই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করানোর পর বৃহস্পতিবার সকালেই  ফের সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি এদিনও শিক্ষা প্রতিমন্ত্রী  নির্দেশ উপেক্ষা করেন তাহলে পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা হবে।

এদিকে  হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন পরেশ মামলার শুনানি আছে। দুপুর তিনটের সময়  বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...