Wednesday, June 24, 2026

নতুন নজির, ভারতের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক পাইলট মৈত্রী প্যাটেল

Date:

Share post:

গুজরাতের(Gujrat)কৃষকের মেয়ে মৈত্রী প্যাটেল (Maitri Patel) হলেন দেশের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক বিমানের পাইলট( Commercial Pilot)। আট বছর বয়স থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন মৈত্রী মাত্র ১৯ বছর বয়সেই সেই স্বপ্ন পূরণ হল। অদম্য ইচ্ছে, ধৈর্য এবং কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। আর সেই সাফল্যের হকদার হলেন মৈত্রী (Maitri Patel)।


ছোটবেলা থেকেই পাইলট হতে চেয়েছিলেন মেধাবী মৈত্রী (Maitri Patel)। যদিও তাঁর সেই এই পথ একেবারেই মসৃণ ছিল না। বাবা একজন সাধারণ কৃষক,আর্থিক সংস্থান নেই ফলে ব্যাংক থেকে লোন নিয়ে চালানোই ছিল একমাত্র পথ। এতেও বাঁধা প্রথমে ব্যাংক তাঁকে লোন দেয়নি। এরপর নিজের কৃষি জমি বিক্রি করে পয়সা জোগাড় করতে হয় মেয়ের জন্য।
এরপর মৈত্রী বিমান চালানোর প্রশিক্ষণ নিতে সুদূর মার্কিন মুলুকে যান। সেখানে মেটাস অ্যাডভেন্টাস্ট স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে পাইলটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এবংমাত্র ১২ মাসেই প্রশিক্ষণ শেষ করে ফেলেন। যা শেষ করতে সময় লাগা উচিত ১৮ মাস। প্রশিক্ষণ শেষে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স হাতে পেয়ে যান। প্রশিক্ষণ শেষে মৈত্রী তাঁর প্রথম উড়ান ভরলেন বাবাকে নিয়ে আমেরিকায়। প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় উড়ে যান তিনি। এটা ছিল তাঁর কাছে একটা স্বপ্নের মুহূর্ত। প্রসঙ্গত, আমেরিকাতে প্রশিক্ষণ শেষ করলেও ভারতের প্লেন চালাতে তাকে এখানেও কিছু প্রশিক্ষণ নিতে হবে।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...