Monday, March 16, 2026

নেই বাইক কেনার টাকা, পায়ে হেঁটেই মাত্র ৮৩ দিনে লাদাখ জয় সিঙ্গুরবাসীর

Date:

Share post:

মিলন মাঝির(Milan Majhi)বাবা অনিল মাঝির চায়ের দোকান রয়েছে। সেই আয় থেকে ছেলেকে মোটরবাইক (Motor Bike) কিনে দেওয়ার ক্ষমতা নেই। তাই পায়ে হেঁটে লাদাখ(ladakh) যাওয়ার পরিকল্পনা করেন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের এই বাসিন্দা।

২২ ফেব্রুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু করেন তিনি। এর পর ১৫ মে লাদাখের খারদুংলা গিরিপথে পৌঁছে যান। সেখান থেকেই বাড়িতে ফোন করে তাঁর স্বপ্নপূরণের কথা জানান।

পেশায় তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়র। রানিগঞ্জে একটা কারখানায় কাজও করতেন। তবে লকডাউনে চাকরি চলে যায় তাঁরা। এর পর কামারকুন্ডুতে বাবার চায়ের দোকান বসা শুরু করেন। সেখানেই বাবাকে মাঝেমধ্যে সাহায্য করতেন। তবে সাধ ছিল লাদাখ যাওয়ার। সে সাধের কথা অবশ্য নিজের মধ্যেই রেখেছিলেন। এমনকি, লাদাখের পথে পা বাড়ানোর দিনও কিছুই জানতেন না তাঁর মা-বাবা।

মিলনের বাবা বলেন, ‘‘ছেলে বলেছিল, কাজের সন্ধানে রানিগঞ্জে যাচ্ছে। আমি জানতামই না ও লাদাখ যাবে। এক বার বাইক নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে ওকে বাইক কিনে দিতে পারিনি। তখন থেকেই মনে মনে প্রস্তুতি নেয় পায়ে হেঁটে লাদাখ যাওয়ার। ফেসবুকে ছবি দেখে জানতে পারি যে ও লাদাখ যাচ্ছে। ছেলের স্বপ্নপূরণে আমি গর্বিত।’”

 


লাদাখ থেকে মিলন বলেন, ‘‘আমি বাইকপ্রেমী। তবে কখনও বাইক কিনতে পারিনি। বয়স কম বলে ভাবলাম, দেখিই না হেঁটে যেতে পারি কি না!’’ছেলের জন্য গর্বিত মিলনের মা চণ্ডী মাঝি। তাঁর কথায়, ‘‘মিলন যখন খারদুংলায় বরফের উপর জাতীয় পতাকা গেঁথে দিল, সে সময় গর্বে বুকটা ভরে গিয়েছিল।’’ যদিও মিলনের এই কীর্তিকে অনেকেই বিশ্বাস করতে পারেননি বলে জানিয়েছেন তাঁর মা। তিনি বলেন, ‘‘অনেকেই মিলনকে পাগল বলেছিল। বলেছিল, ‘এত দূর কেউ হাঁটতে পারে!’ ফেসবুকে ওর ছবি-ভিডিয়ো দেখে সকলে বিশ্বাস করছে ও লাদাখ গিয়েছে। ছেলের ফোন পেয়ে প্রথমটাই খুব কেঁদেছিলাম। এতটা পথ হেঁটে পায়ে ফোস্কা পড়েছিল। টিটেনাস নিতে বলেছি।’’

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...