Monday, June 8, 2026

ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থর মামলা থেকে সরে গেলেন বিচারপতি ট্যান্ডন এবং সামন্ত

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই বিচারপতি মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।  ফলে এই মুহূর্তে কোন বিচারপতির এজলাসে পার্থ মামলার শুনানি চলবে তা এখনো জানা যায়নি।

এদিকে, সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়। সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে  হাই কোর্টের  ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ। বুধবার সিবিআইয়ের ডাক এড়াতে সিঙ্গল বেঞ্চের রায়কে চয়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটি অছে এই কারণ দেখিয়ে মামলা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। তখন পরামর্শ দেওয়া হয়েছিল জরুরি প্রয়োজন থাকলে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...