Sunday, June 28, 2026

সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে মামলা পার্থর

Date:

Share post:

সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে মামলা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়। সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে  হাই কোর্টের  ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ। বুধবার সিবিআইয়ের ডাক এড়াতে সিঙ্গল বেঞ্চের রায়কে চয়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটি অছে এই কারণ দেখিয়ে মামলা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। তখন পরামর্শ দেওয়া হয়েছিল জরুরি প্রয়োজন থাকলে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে।

বৃহস্পতিবার সকালে ফের পার্থর আইনজীবী ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন। সিবিআই জেরা থেকে অব্যাহতি পেতেই এই মামলা এমনটাই জানা গিয়েছে। যদিও শুনানি কবে  কিংবা কখন তা এখনো জানা যায়নি। অন্যদিকে এসএসসি ভবনে সিআরপিএফ মোতায়েন নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে  ডিভিশন বেঞ্চে গেল রাজ্যও।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...