Friday, April 3, 2026

হত্যা নয়, পল্লবীর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও বলছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী

Date:

Share post:

প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছিল। এবার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও বলছে হত্যা নয়, টেলি অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যাই করেছেন। পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর মূলত আর্থিক প্রতারণার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু খুন করা হয়নি পল্লবীকে। ফলে অভিনেত্রীর পরিবারের তরফে আনা খুনের অভিযোগ কার্যত ভুল প্রমাণ করছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট।


আরও পড়ুন: সাতসকালে বেপরোয়া লরির ধাক্কায় আহত ৫


গত, রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পল্লবীর ঝুলন্ত দেহ। সেইদিন থেকেই লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বলে আসছিলেন, তিনি ধূমপান করতে বাইরে এসে ছিলেন। তারপর ঘরে ফিরে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন পল্লবী। কিন্তু সাগ্নিকের কোনও কথাই মানতে নারাজ ছিল পল্লবীর পরিবার। গরফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা। এরপর মঙ্গলবার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। গতকাল, বুধবার তাঁকে তোলা হয় আলিপুর আদালতে। সেখানে সরকারি আইনজীবী রাধানাথ রং জানান, খুনের সম্ভাবনা-সহ সাগ্নিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে। আর্থিক প্রতারণার বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হচ্ছে। আদালতের নির্দেশে সাগ্নিক ও পল্লবীর মোবাইল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2022/05/04193824/Bharat-Technology.jpg” alt=”” width=”300″ height=”390″ />




কিন্তু আদালতে সাগ্নিকের আইনজীবী অর্ঘ্য গোস্বামী শুরু থেকেই আত্মহত্যার তত্ত্ব নিয়ে অনড় ছিলেন। আদালতেও তিনি বলেছেন, পুরো বিষয়টির মিডিয়া ট্রায়াল চলছে। আত্মহত্যার ঘটনাকে খুন বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর ২৬ মে পর্যন্ত অভিযুক্ত সাগ্নিকের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এরপরই ময়নাতদন্তের পূর্নাঙ্গ রিপোর্ট পুলিশের হাতে আসে। সেই রিপোর্ট কোনওভাবেই খুনের তত্ত্ব খাড়া করছে না।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...