Wednesday, June 3, 2026

৬ হাজারের উপরে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ

Date:

Share post:

স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর । এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন পালিত হয়, তা নিশ্চিত করার নির্দেশ এসএসসিকে দিয়েছে সরকার।


আরও পড়ুন:কলকাতায় করিশ্মা! চায়না টাউনের রাস্তায় শুটিংয়ে কাপুরকন্যা


বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য। ২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে।




সরকারের তরফে হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা কমিশনকে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যে নিয়োগের প্যানেল, তাতে যদি আদালতের নির্দেশে কোনও বদল আনতে হয়, তাও যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করতে হবে।

Related articles

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...