Wednesday, June 24, 2026

Nikhat Zareen: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় বক্সার নিখাত জারিনের

Date:

Share post:

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) ভারতের ( India) দাপট। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। বৃহস্পতিবার বিশ্ব মহিলা চ‍্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। এদিন থাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় বক্সার। এই ফাইনাল-সহ আরও চারটি ম্যাচে ৫-০ ব্যবধানে জিতলেন জারিন। শেষ চোদ্দ বছরে মেরিকমের পর জারিনই হলেন প্রথম ভারতীয় যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।

ম‍্যাচে এদিন প্রথম রাউন্ড থেকেই থাইল্যান্ডের প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন জারিন। প্রথম রাউন্ডে তিন মিনিটেই জুতামাসের বিরুদ্ধে বেশ কয়েকটি ঘুষি সঠিক জায়গায় রাখতে সক্ষম হয় ভারতীয় বক্সার। দ্বিতীয় রাউন্ডে থাই বক্সার প্রতিআক্রমণে গিয়ে নিখাতের বিরুদ্ধে ম্যাচে ফেরার প্রচেষ্টা করেন। দ্বিতীয় রাউন্ড ৩-২ জুতামাসের পক্ষেই যায়। তবে তৃতীয় রাউন্ডে ফের ম্যাচে ফেরেন নিখাত জারিন। তাঁর আক্রমণে ঝাঁঝ এতটাই ছিল যে পাঁচ বিচারকই তাঁর পক্ষে রায় দেন। যার ফলে ৫২ কেজি ফ্লাই-ওয়েট বিভাগে খেতাব নিজের নামে করেন ভারতীয় বক্সার।

আরও পড়ুন:IFA: আইএফএ সচিব পদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...