Wednesday, June 24, 2026

IFA: আইএফএ সচিব পদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়

Date:

Share post:

আইএফএ-এর (IFA) সচিব পদ থেকে সরে দাঁড়ালেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। সংস্থার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আইএফএ সচিব। সরে যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।

আচমকা আইএফএ সচিব পদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে পদত্যাগ করেও তা প্রত্যাহার করেছিলেন। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। ব্যক্তিগত এবং শারীরিক কারণ দেখিয়ে সচিব পদে ইস্তফা দিয়েছেন জয়দীপ। পদত্যাগপত্র পাঠিয়েছেন আইএফএ সভাপতি এবং চেয়ারম্যানের কাছে। ১৭ জুন পর্যন্ত সচিবের মেয়াদ। এই সময়ের মধ্যে পদত্যাগপত্র প্রত্যাহার না করলে সংস্থার নিয়ম মেনে নতুন সচিব নির্বাচিত হবে। তবে সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমরা বারবার এই ইস্তফার নাটক ভাল ভাবে নিচ্ছি না।’’

আরও পড়ুন:Wriddhiman Saha: ‘ঋদ্ধির খারাপ লেগেছে, তাই ও খেলতে চাইছেন না’, বললেন অরুণ লাল

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...