Tuesday, June 23, 2026

Wriddhiman Saha: ‘ঋদ্ধির খারাপ লেগেছে, তাই ও খেলতে চাইছেন না’, বললেন অরুণ লাল

Date:

Share post:

‘খারাপ লেগেছে ঋদ্ধিমান সাহার( Wriddhiman Saha), তাই ও বাংলার (Bengal) হয়ে খেলতে চাইছেন না’। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। বাংলার হয়ে খেলতে না চাওয়ায় ঋদ্ধিকে ফোন করেন বাংলার কোচ। সেখানে অরুণ লালকে এমনটাই জানান ঋদ্ধি।

এদিন এক সংবাদমাধ্যমকে অরুণ লাল বলেন,” ঋদ্ধির খুব খারাপ লেগেছে। ও বলছিল, ‘অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৯ থেকে বাংলার হয়ে খেলছি। কত রক্ত ঝরিয়েছি এই দলের জন্য। আমি ওকে বলেছি, মাঠে নেমে জবাব দেওয়ার জন্য। ব্যাট হাতেই উত্তর দেওয়া উচিত। আমার মনে হয়েছে ওর সঙ্গে একবার কথা বলা প্রয়োজন। তাই বলেছি। এবার ও খেলবে কি খেলবে না সেটা একেবারেই ওর সিদ্ধান্ত। না খেলাটা কোনও কাজের কথা নয়। আমি চাইব ঋদ্ধি খেলুক।”

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে খেলতে চাননি ঋদ্ধি। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেই সময়। কিন্তু সেই সময় সিএবির এক কর্তা ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাতেই খারাপ লাগে ঋদ্ধির। এরপর নক-আউট পর্বের জন্য যে বাংলা দল বেছে নেওয়া হয়েছে তাতে রাখা হয়েছে ঋদ্ধিকে। কিন্তু শোনা যায়, ঋদ্ধিকে জিজ্ঞেস করা হয়নি দলে রাখার আগে। এই নিয়ে অভিমান করেন ঋদ্ধি।

আরও পড়ুন:IPL: পরিবর্তন হল আইপিএল ফাইনালের সময়: সূত্র

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...