Monday, June 8, 2026

কংগ্রেস নীতিহীন: বিজেপিতে যোগ দিয়ে তোপ সুনীলের

Date:

Share post:

কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর সম্ভাবনা তৈরি হয়েছিল প্রাক্তন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর(Sunil Jakhar) এবার হয়তো বিজেপিতে যোগ দেবেন। সেই সম্ভাবনাকে সত্যি করেই বৃহস্পতিবার দিল্লিতে জেপি নাড্ডার(JP Nadda) উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন জাখর। বিজেপিতে(BJP যোগ দেওয়ার পর কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণও শানালেন তিনি।

এদিন গেরুয়া শিবিরে যোগদানের পরে সুনিল জাখর বলেন, “গত ৫০ বছর ধরে আমার পরিবারের তিন প্রজন্ম কংগ্রেস পার্টির সেবা করে এসেছে। আজ আমি সেই ৫০ বছরের সম্পর্ক ভেঙে দিলাম।” নিজের পুরনো দল সম্পর্কে কটাক্ষ করে সুনীল বলেন, “যখন কোনও দল তার মূল্যবোধ ও নীতি হারিয়ে ফেলে, তখন সেটা ছাড়তেই হয়।”

উল্লেখ্য, নির্বাচনের আগে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে এই সুনীলকে সরিয়েই নভজ্যোত সিং সিধুকে সভাপতি করা হয়েছিল। এরপর থেকেই বিক্ষুব্ধ ছিলেন সুনীল। বারে বারে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। নির্বাচনের আগে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি মন্তব্য করেছিলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিন্দু হলে এর বিরুপ প্রভাব পড়বে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে সুনীল বলেছিলেন, অম্বিকা দিল্লিতে বসে পাঞ্জাবে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অম্বিকার ওই মন্তব্যে ‘হিন্দু’ সুনীলের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হওয়ার সম্ভাবনাতেই যতিচিহ্ন পড়ে যায়। এরপর চান্নিকে সোনিয়া গান্ধী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়ার পর ফের সরব হন সুনীল। তিনি বলেন, কংগ্রেস যেন পাঞ্জাবে বিএসপিকে প্রতিনিধিত্ব করছে। তিনি সোনিয়াকে আবেগপ্রবণ পরামর্শ দিয়েছিলেন, দল যেন তার আদর্শ থেকে সরে না আসে। এভাবে একের পর এক দলবিরোধী মন্তব্যের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল ওই নেতাকে। অনুমান করা হচ্ছিল তাঁর শিয়রে ঝুলছে শাস্তির খাড়া। এহেন পরিস্থিতির মাঝেই দলের চিন্তন বৈঠক চলাকালিন ফেসবুকে নিজের দলত্যাগের কথা ঘোষণা করেন সুনীল। অবশেষে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি।




Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...