Sunday, June 28, 2026

এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পার্থ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থবাবুকে নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য মিত্র। তাঁর যুক্তি ছিল, আদালত কোনও মামলায় CBI তদন্তের নির্দেশ দিতেই পারেন। কিন্তু তদন্তকারী সংস্থা কখন, কাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সেটা একান্তই তাদের বিষয়। সেটা আদালত ঠিক করে দিতে পারে না। আদালত তদন্তকারী সংস্থার ভূমিকা পালন করতে পারে না। হাইকোর্ট মামলা গ্রহণের কথা জানালেও পদ্ধতিগত ত্রুটির জন্য তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে দ্রুত শুনানির জন্য ডিভিশন বেঞ্চ পার্থবাবুর আইনজীবীকে প্রধান বিচারপতির কাছে যেতে বলেন।

এরপরই পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে গতকাল, বুধবার নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে CBI দফতরে চলে আসেন। প্রায় সাড়ে তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI. রাত সাড়ে ৯টা নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর। এবার এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:কংগ্রেস নীতিহীন: বিজেপিতে যোগ দিয়ে তোপ সুনীলের

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...