Friday, May 29, 2026

দেড়মাস পর বাড়ি ফিরে অনুগামীদের অনুব্রত বার্তা, “আমি আছি আমি মরি নাই”

Date:

Share post:

এ যেন সেই সুপারহিট সিনেমার ডায়লগ। ঠিক যেন “টাইগার জিন্দা হ্যায়…”! দেড় মাস পর শুক্রবার বোলপুরের বাড়িতে ফিরেই অনুগামীদের উচ্ছাসের জোয়ারে ভেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, “আমি আছি, আমি মরি নাই”! প্রায় কেষ্টদাকে এক ঝলক দেখতে তখন বাড়ির সামনে শুধু কালো মাথার ভিড়। শয়ে শয়ে মানুষকে দেখে আপ্লুত অনুব্রত নিজেও।

এদিন কলকাতার চিনার পার্ক থেকে বাড়ি ফেরার পথে একাধিকবারবঅনুব্রতর কনভয়কে থামতে হয়।বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের আউসগ্রাম এলাকায়, অনুব্রত মণ্ডলের গাড়ির সামনে ফুল ছিটিয়ে স্লোগান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বাড়ির সামনে মঞ্চে উঠতেই বীরভূম জেলা সভাপতিকে সেই পুরনো ছন্দে পাওয়া গেল। অনুগামীদের উদ্দেশ্যে বললেন, “কোনও অন্যায় কাজে থাকবেন না। মানুষের পাশে থাকুন। মানুষের উন্নয়ন করুন। আপনাদের আশীর্বাদে আমি সুস্থ। বিশ্রাম নিতে হবে। বড়রা আমার প্রমাণ নেবেন। আমি আছি আমি মরি নাই।” আর প্রিয় নেতার এই কথা শুনে হাততালি-জয়ধ্বনিতে ফেটে পড়ে গোটা এলাকা।

প্রসঙ্গত,, দীর্ঘ ৪৫ দিন পর বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আজ, শুক্রবার বেলা ২টো নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সন্ধ্যায় পৌঁছে যান। জেলা সভাপতিকে স্বাগত জানাতে সকাল থেকেই বোলপুর জেলা পার্টি অফিসে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়। তাঁর ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে প্ল্যাকার্ড লাগানো হয়। তাঁর বাড়ির সামনে একটি ছোট্ট মঞ্চও তৈরি করা হয়। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, CBI-এর কাছে হাজিরা দিতে প্রায় দেড়মাস আগে বোলপুর থেকে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কলকতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকেন। এরপর শারীরিক অসুস্থতার জন্য তিনি বেশ কিছুদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে ছুটি পেয়ে চিনার পার্কের বাড়িতেই ছিলেন। গত, বৃহস্পতিবার নিজেই CBI তদন্তকারীদের মুখোখুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং সেইমতো নিজাম প্যালেসে যান। ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর অনুব্রত CBI দফতর ছাড়েন। এরপর আজ, নিজের বাড়ি বীরভূমে ফিরে যান তিনি।

আরও পড়ুন:গুজরাট ও হিমাচল প্রদেশে হারবে কংগ্রেস: টুইটে তোপ পিকের

 

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...